

সম্পাদকীয়
আবার সন্ত্রাসবাদীদের হামলা কাশ্মীরে। নিরীহ অসহায় পর্যটকদের প্রাণ গেলো। আমাদের দেশে তো বটেই পৃথিবীর সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এই নৃশংস ঘটনার প্রতিবাদ করেছেন।
পরিকল্পনা করে বারে বারে সন্ত্রাসবাদী রা হামলা চালাচ্ছে কাশ্মীরে পর্যটন ব্যবসাকে, ভারতবর্ষের স্থিতিশীলতা নষ্ট করে দিতে। এবার সময় এসেছে এই সন্ত্রাসবাদীদের সমূলে ধ্বংস করার।
আমাদের সুরক্ষা ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা বিভাগকে আরও সজাগ থাকতে হবে। সমস্ত রকম মৌলবাদের বিরুদ্ধে শক্ত হাতে সরকারকে ব্যবস্থা নিতেই হবে। প্রশ্ন উঠবে পর্যটকদের সুরক্ষা দিতে প্রশাসন ব্যর্থ হলো কেনো? গোয়েন্দা বিভাগ ব্যর্থ হলো কেনো? কার কার গাফিলতি রয়ে গেল, তদন্ত হবে নিশ্চয়ই। সেটা দ্রুত করা প্রয়োজন।
এই সময় কেউ কেউ ঘৃণা ছড়াতে চাইছেন। তাদেরও সংযত হতে হবে। অকারণে নানান মন্তব্য যে পরিস্থিতি কে জটিল করে তুলতে পারে তা বলাই বাহুল্য। সুরক্ষার প্রশ্নে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এই আশায় আমরা থাকবো।
গৌতম দাশ


সূচিপত্র

বিশেষ রচনা
- আ গঙ্গার দেশে – দেবারুণ রায়
- শেষে দিল রা (পর্ব- ২) – গৌতম বন্দ্যোপাধ্যায়
- উপেন্দ্রনাথ দাসের ‘দাদা ও আমি’: কয়েকটি অনালোকিত প্রসঙ্গ – মলয় রক্ষিত
- শূন্য – দীপঙ্কর রায়
- অঙ্গে শোভা – নন্দিতা সিনহা

কবিতা
- পল্লববরন পাল
- মণিদীপা নন্দী বিশ্বাস
- বিদিশা সরকার
- সৌমিলি দেবনাথ
- মানস মণ্ডল
- শীলা বিশ্বাস
- লিপিকা চট্টোপাধ্যায়
- সুপ্তশ্রী সোম
- দীপক বন্দ্যোপাধ্যায়

- আবার বাংলাদেশ সফর (পর্ব – ১)- কানাইলাল জানা
ভ্রমণ

গল্প

অণুগল্প

অনুবাদ গল্প

ব্যক্তিগত গদ্য

উপন্যাস
বই আলোচনা

প্রচ্ছদ
সম্পাদকঃ গৌতম দাশ

এই ওয়েব ম্যাগাজিন এর সম্পাদক গৌতম দাশের লেখা সম্পাদকীয়, আজকের সময়ে একদম ঠিক।
আমরাও ঠিক এইটাই চাই।
সম্পাদকীয় লেখা সময় উপযোগী ও শিক্ষনীয় একটি লেখা।
বেশ ভাল লাগল ।