‘মনখারাপের কাব্য’ অনেক আগেই শেষ করেছি। কিছু বলতে চেয়েও বলতে পারিনি। পাঠক হওয়া যায় কিন্তু পাঠ প্রতিক্রিয়া জানাতে যথেষ্ট প্রজ্ঞা প্রয়োজন।
এক একজন পাঠক এক এক রকম। আমি কাহিনি নয়, বিষয় আর লেখা পড়ি।
অসাধারণ বিষয় আর অনন্যসাধারণ লেখা।
লেখনীর কৌশল আর পরিবেশনায় অভিভূত!
অবাক হয়েছি মন নিয়ে মনের কত গভীরে পৌঁছে অমূল্য রত্ন তুলে আনা যায়। মাঝে মাঝে মনে হয়েছে কোনও থিসিস পেপার পড়ছি।
জীবন জীবিকা আর অসহায় সন্তান। প্রত্যাশা, বঞ্চনা আর অভীষ্ট পূরণের চাপে একটি সুস্থ স্বাভাবিক এবং মেধাবী মানুষের জীবনে যে মানসিক সঙ্কট নেমে আসে আর তার বিরুদ্ধে এক মায়ের অসম লড়াই লেখনীর গুণে সৃষ্টি হয়েছে এই অসামান্য উপন্যাস।
আমরা শরীর খুঁজি অথচ শরীর জুড়ে যে মন তার খোঁজ রাখি না।
শ্রীরূপার লড়াই আর মিতুলের দুর্বিষহ জীবন শব্দের সুচারু বুননে নিখুঁত ভাবে উঠে এসেছে অসামান্য উপন্যাসটিতে।
মন নিয়ে লিখতে চাইলে উপন্যাসটি একটি রেফারেন্স বুক হবে।
লেখার ধরন আর পরিবেশন মুগ্ধ করে রেখেছে আর রাখবেও দীর্ঘ দিন।
শেষটায় আর একটু চমক আশা করেছিলাম। মিতুলের আত্মসমীক্ষা শুনতে চেয়েছিলাম যেন।

অসাধারণ লেখায় আবিষ্ট হয়ে রইলাম।

মন খারাপের কাব্য (সংগ্রহ করতে ক্লিক করুন)
আইভি চট্টোপাধ্যায়
পরম্পরা প্রকাশন
মূল্য: 200/-

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[পরম্পরা ওয়েবজিন, মে ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

5 1 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Ivy Chattopadhyay
Ivy Chattopadhyay
1 year ago

আমি কৃতজ্ঞ l এমন পাঠ-প্রতিক্রিয়া পেয়ে আরো লেখার সাধ জাগে l মিতুলের আত্মসমীক্ষা আমারও কাম্য । আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ।