
গাজা

একটু শান্তির জন্য কত কিছুই করি আমরা
একটু শান্তির জন্য যুদ্ধ
শান্তির জন্য কামান পারমানবিক অস্ত্র
এদেশ , ওদেশ, কাঁটাতার
লড়াই করতে করতে ঘর বাড়ি নিশ্চিহ্ন
নিশ্চিহ্ন ভবিষ্যৎ ,বর্তমান , অতীত
গাছেদের কঙ্কালে ঝুলানো বাসি ইশতেহার
পৃথিবীর বুকে দাগ রেখে যায় ঘৃণা
শান্তির জন্য আমাদের লড়াই জারি আছে

বিস্মরণ
একটা কঙ্কাল শরীরের ভিতর
কাঠামোর উপর কাদা লেপে লেপে
বিগ্রহ ,পুজো, শান্তিজল
নতজানু হয়ে গ্রহণ করি মাথায়
ভুলে যাই –
এতো লড়াই আর লড়াই জেতার আনন্দ-
দম্ভ আর দম্ভের উপরে গড়ে তোলা প্রাসাদ
ভঙ্গুর
কঙ্কালের শেষ মাটি অথবা আগুনেই

