সেইসব নুড়ি পাথরের গল্প।ঢাকা আছে কাফনের সাদা চাদরে, একঝাঁক পাথরের সঙ্গি থেকেও মাঝপথে একা হল বেরঙীন খসখসে খুচরো পাথর।বাঁশিটা বেজে উঠেছিল বলেই ঘরছাড়া ধুলোমাখা।পাথরের ফুল ফোটা দেখেছিল সে….
পাহাড়ি খরস্রোতে নেমে এসেছিল বালু লেগে জড়িয়ে নেওয়া সময়।

হঠাৎই নেমে এল গতি শব্দে আলোড়ন।সব এলোমেলো
যন্ত্র বিকল উল্টে থেমে গেছে সব।চাকাটা ঘুরছেই। রক্তাক্ত হলেও। আততায়ী মুখ বড় অচেনা কাপড়ে ঢাকা।দুটো চোখ কালো গভীর…খুব চেনা
অসহায় চোখে উঠেছিল রামধনু ঝড় প্রবল মেঘ এসে
অন্ধকার আরো আঁধার….

দুহাতের আঙুলে রক্ত কথা
কাহিনি আর ইতিহাস

চোখ ঝাপসা হতে থাকে
নদীর খুব কাছাকাছি আমাদের বাড়ি।সন্ধেয় সূর্যের
রঙের মত মা র কপালে টিপ।
অফিস ফেরত সাদাটে মাটি লেপা উনুনে গলগল ধোঁয়া
কি মুগ্ধ চোখে শিখে নেয় উনুন ধরানোর শিল্পকলা….

ছবি আঁকে জলরঙে।ধোঁয়ার রঙে হালকা ধূসর আর বেগুনী মেশায় সে ধিকি ধিকি
আগুন জ্বলে মাটির গহ্বরে
জবেদা কচুপাতা কেটে খেতে বসেছে উঠোনে।এত তৃপ্তি এত স্বাদ…চোখ বুজে আসে

মেয়েটা ভাবে কাল থেকে সেও মানকচু পাতায় গরম ধোঁয়া ওঠা ফ্যানা ভাত খাবে
জাবেদার নাকের হীরের কুচি
নাকছাবিটা জ্বলে উঠবে ক্ষিধে হয়ে,দুহাতের আঁজলায় জল খাবে ঘটি থেকে ঢেলে দেওয়া স্পর্শ বাঁচিয়ে।

মেয়েটা উত্তর খোঁজে আকাশে বাতাসের মানুষ ইতিহাসে

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের অন্য রচনা]

[পরম্পরা ওয়েবজিন, মে ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Ivy Chattopadhyay
Ivy Chattopadhyay
1 year ago

খুব সুন্দর l ভালো লাগলো l