
চুনি পান্না
রবিঠাকুর গো, কোথায় চেতনা !
কোথায় চুনি, কোথায় পান্না!
দিকে দিকে শুধুই রক্ত আর কান্না
বলো, আর কবে-
ধর্মের বর্ম ছেড়ে
মানুষ, মানুষ হবে!

শেষ ভ্রমণ
হিমঘরে নিঃশব্দ শান্তিপূর্ণ
শ্বেতশুভ্র শয্যা থেকে
গনগনে চুল্লির অন্তরে অবগাহন-
ভ্রমণপিপাসু মা’গো,
এই কি ছিল তোমার
প্রার্থীত শেষ ভ্রমণ!

