পয়লা জুলাই ২০২৫

আপাতত যুদ্ধ বিরতি। ইজরায়েলের একতরফা হামলার মোকাবিলা করা সহজ ছিল না ইরানের পক্ষে। ইজরায়েলের পাশে আমেরিকা সরাসরি দাঁড়ানোয় পরিস্থিতি যে জটিল হয়ে পড়েছিল তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকা শুধু ইজরায়েলের পাশেই দাঁড়ায়নি ইরানে হামলাও চালিয়েছে।
এই অবস্থায় ইরান যুদ্ধ পরিস্থিতি সামলেছে তাই না, বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হত বিশ্ব অর্থনীতিতে বাড়তি চাপ পড়ত। বিশেষ করে ভারতের অর্থনীতি কিছুটা হলেও চাপের সম্মুখীন হত। তবে আশার কথা যুদ্ধের বিরুদ্ধে আমেরিকা, ইজরায়েলেও বহু মানুষ স্বতস্ফূর্ত প্রতিবাদে মুখরিত হয়েছে।
অনেক দেশ আজ ইরানের পাশে দাঁড়াতে চায়। অথচ গাজায় যখন নিরীহ জনগণ ভয়ঙ্কর বোমার সামনে ছিন্নভিন্ন হয়েছে তখন কোনো দেশকে পাশে দাঁড়াতে দেখা যায় নি। কারণ ইরান আজ একটা শক্তি। শক্তির পাশে দাঁড়ালে কিছু সুবিধা পাওয়া যেতে পারে। আজ পৃথিবী এই জায়গায় দাঁড়িয়ে।
আমাদের রাজ্যে পর পর দুটি ঘটনা শিহরিত করে। ভোট পরবর্তী হিংসা বাংলায় নতুন কোনও ঘটনা নয়। এক্ষেত্রে একটি ছোট্ট মেয়ের মৃত্যু আমাদের নতুন করে জানান দিয়ে গেলো আমরা কত অসহায়। অন্যদিকে কলেজের মধ্যে ছাত্রীর গণ ধর্ষিত হওয়ার ঘটনা প্রমাণ করে আইনের শাসন বলে আর অবশিষ্ট কিছু নেই। সামগ্রিক ব্যবস্থাপনা নাগরিকদের ন্যুনতম সুরক্ষা দিতে পারছে না। আর জি করের ভয়ঙ্কর ঘটনা কোনো শিক্ষাই দিতে পারে নি, তা কসবার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কোথাও থামার লক্ষণ নেই।
আইন না হয় আইনের পথেই চলবে। কিন্তু দলমত নির্বিশেষে আমরা একত্রিত হয়ে এই ন্যক্কারজনক ঘটনাগুলির প্রতিবাদ প্রতিরোধ করতে পারব?

ভালো থাকুন।

গৌতম দাশ

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন
সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

বিশেষ রচনা

  • আবার বাংলাদেশ সফর (পর্ব – ১)- কানাইলাল জানা
টিকিটের জন্য ওপরের ছবিতে ক্লিক করুন

প্রকাশনার খবর

বই সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

সৌরভ হাওলাদার

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন