নিশ্চিত করে বলার উপায় নেই
কোন দুর্যোগ
ঘনিয়ে আসছে
মানুষ পাকাপাকি ভাবে ঘুমিয়ে পড়লে
কোন সম্পর্কই আর ডেকে তুলতে চায় না

অথচ
জেগে থাকতে এই চামড়াকে একদিন

পৃথিবীর শ্রেষ্ঠ চাদর বলে মনে হতো

মন খুলে কাঁদতে না পারলে
দুঃখের ওজন বেড়ে যায়
এতো ভার নিতে পারে শরীর?

খিদের কোনো ধর্ম হয় না
থালা ভর্তি ভাতে
শুধু বাঁচার ধর্ম লুকিয়ে থাকে
পাথরকে দেবতা ভেবে এতোদিন যারা
মাথা ঠুকে গেল
তাদের জন্য
একটা খাদ্যতালিকা প্রকাশ হোক

খেতে না পেয়ে যারা একটুও কাঁদতে পারল না
তারাই আজ ছিন্নমূল…


সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[পরম্পরা ওয়েবজিন, জুলাই ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]