একটা টিকিট..একটা টিকিট…
একটা কনফার্ম টিকিট!
একটা কনফার্ম টিকিট
পৌঁছে দিয়েছে
ঈশ্বরের কাছে।
একটা কনফার্ম টিকিট
একটু কালক্ষেপ
একটু ঈশ্বরের দোয়া
পৌঁছতে দিল না ঈশ্বরের কাছে।
এটা দুর্ভাগ্য না সৌভাগ্য?
ব্ল্যাকবক্সে জমানো আছে
যন্ত্রণার কথকতা,
যন্ত্রণারা ভেঙে পড়ে টুকরো হয়
যুক্তবর্ণের সন্ধি বিচ্ছেদ শেষে
কালো ধোঁয়া..
পোড়া গন্ধ…
একটা টিকিট..একটা টিকিট…
একটা কনফার্ম টিকিটের ইতিকথায়
ব্যর্থতার যতিচিহ্ন।

নিঃসঙ্গতার সওয়ারী হয়ে নির্জনতা রোপন করে চলে যায় দেড়শো বছরের একরাশ অবসাদ
দুপাশে পড়ে থাকে সারি সারি স্মৃতির সাদাকালো মৃতদেহ রূপসী বাংলার
বৃদ্ধ সময় দীর্ঘশ্বাস নিয়ে শেষবারের মতো অভিবাদন জানায়।
অথচ এমন হওয়ার কথা ছিলো না…
টুংটাং দুপুরের ভালোবাসা ধীরে সন্ধ‍্যার জাল বুনে প্রেম হবে,মায়াবী রাত গেয়ে উঠবে,”কে প্রথম কাছে এসেছি…কে প্রথম ভালোবেসেছি”।
ব‍্যস্ত কোলাহল নীরব খোলসে বনলতার আলিঙ্গন স্পর্শে কবিতা হবে গল্প হবে উপন‍্যাস হবে…
উচ্ছল সামুদ্রিক ঢেউ শান্ত নদীর সঙ্গমে জন্ম দিয়েছিল যে আনন্দ
বতর্মান গর্ভের অন্ধকারে সে ইতিহাসের মিসক‍্যারেজ ভ্রুণ।


সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, জুলাই ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
3 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
মলয় দাস
মলয় দাস
11 months ago

পরম্পরা এগিয়ে চলুক শুভেচ্ছা রইলো

Swapan kumar ganguly
Swapan kumar ganguly
11 months ago

নিসংগতা দূর হতে যায আরো নিসংগতার কোলে বসে ।

সমরেন্দ্র বিশ্বাস
সমরেন্দ্র বিশ্বাস
11 months ago

ভালো লাগলো।