একটু টাকাপয়সা হলে ইচ্ছে –
বৈকাল হ্রদটা কিনে এনে বসাবো
বসার ঘরের একেবারে মধ্যিখানে
দু’বছর আগের কেনা পাহাড়দুটো
ইতিমধ্যে যথেষ্ট পোষ মানা জোড়া চতুষ্পদ
হ্রদের উত্তর-পশ্চিমে বসতে বলবো ওদের
আর হ্রদ কিনলে নীল জল তো ফ্রি
বাঃ
একদম ছবির মতো সুন্দর –
ভাবি এদিক ওদিক
মিলছে না সব ঠিক
ও মা,
আকাশ কই?
জলের সঙ্গে সম্মিলনের
ছবির সে নীল অবগাহনের
নিস্তরঙ্গ স্বপ্নের হইচই?
একটা পাখি সেই আকাশে না উড়লে কি চলে?
অসমাপ্ত ছবিটা সেই ক্ষুধার কথা বলে …

অথচ
কোনো অন্‌লাইন স্টোরে কোত্থাও
নীল আকাশ নেই
পাখি নেই
ডানা নেই
ওড়াউড়ি নেই

চোখ বুঁজলেই তুমি – জুঁইগন্ধে ম ম
সেই ম-ম-জলে আমি স্নান সারি আর প্রিয়তম
সুগন্ধসৌরভে ধীরে ঋদ্ধসম্পূর্ণ হই
যতোই
ততোই আশ্চর্য চোখে দেখি –
এ কী!

পৃথিবীর সব বৃক্ষডাল
জুঁইফুল ফুটিয়ে ফুটিয়ে
ভরাচ্ছে আমার সকাল
চতুর্দিকে জুঁইফুলময় সব তরু
যদি থাকে অন্য ফুলগাছ
বাগানের আনাচকানাচ
আমারই কুঁচকে যায় ভুরু
রেগে বলি – এই ব্যাটা যা
অন্য কোনো ফুলবাগিচা
এ আমার জুঁইপুষ্পদেশ
এই দেশে শিরোধার্য একমাত্র জুঁইয়ের আদেশ
এ বাগান নিরঙ্কুশ সাম্রাজ্য আমারই
বাকিরা বহিরাগত, বেদখলকারী

ভালোবাসা – শব্দের ভিতরে
তবে কি বসত করে
আড়ম্বরপূর্ণ এক বুক
মৌলবাদী কঠিন অসুখ?

একমুখি প্রেম – সে কি মৌলবাদ নয়?
এ কথা উচ্চারণে ভয়
শুধুমাত্র জুঁইমগ্ন থাকা নিরাপদ, আপাত সহজ
এইভাবে মৌলবাদ গ্রাস করে আমার মগজ

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, জুলাই ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

5 1 ভোট
Article Rating
12 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Dipankar
Dipankar
1 year ago

কবিতা দুটি পড়ে প্রশান্তিতে অবগাহন

পল্লববরন পাল
পল্লববরন পাল
1 year ago
Reply to  Dipankar

ধন্যবাদান্তে 🙏🏼🙏🏼

Runa Chattopadhyay
Runa Chattopadhyay
1 year ago

ভালোবাসা একধরণের মৌলবাদ, এভাবে ভেবে দেখিনি কখনো।

পল্লববরন পাল
পল্লববরন পাল
1 year ago

😊❤️😊

Sujit Kumar Acharya
Sujit Kumar Acharya
1 year ago

বাহ্! খুব ভালো লেখা!

পল্লববরন পাল
পল্লববরন পাল
1 year ago

🙏🏼❤️🙏🏼

Debjani Banerjee
Debjani Banerjee
1 year ago

ভালো লাগলো পড়ে, কবিতা দুটি। অনেক শুভেচ্ছা আগামীর।

পল্লববরন পাল
পল্লববরন পাল
1 year ago

❤️🙏🏼❤️

শ্যামল দাশগুপ্তা
শ্যামল দাশগুপ্তা
1 year ago

খুব ভালো লাগল

পল্লববরন পাল
পল্লববরন পাল
1 year ago

ধন্যবাদান্তে
❤️🙏🏼❤️

Ivy Chattopadhyay
Ivy Chattopadhyay
1 year ago

খুব খুব সুন্দর। মন ভালো হয়ে গেল।

পল্লববরন পাল
পল্লববরন পাল
1 year ago

ধন্যবাদান্তে
❤️🙏🏼❤️