পয়লা অক্টোবর ২০২৫

একরাতের প্রবল বৃষ্টিতে ভেসে গেলো বইপাড়া। শহরের প্রবীণ মানুষেরা জানাচ্ছেন এত বৃষ্টি গত বিশ পঁচিশ বছরে তাঁরা দেখেননি। কেউ কেউ এবারের বৃষ্টির সাথে আটাত্তর সালের বৃষ্টির তুলনা করেছেন। হাতে গোনা কয়েকটি প্রকাশনা ছাড়া সবারই ক্ষতি হয়েছে। শুধু যাঁরা ননটেক্সট বই করেন তাঁরাই শুধু ক্ষতিগ্রস্ত হন নি হয়েছেন টেক্সট বই যাঁরা করেন এবং বিক্রি করেন তাঁরাও। তাঁদেরও ক্ষতি হয়েছে বিপুল ভাবে। বইয়ের দোকান ছাড়াও ক্ষতি হয়েছে ছোট খাটো মুদির দোকানের, কেজি দরে খাতা বিক্রি করেন তাঁরাও ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত ছোটো খাটো বস্ত্র প্রতিষ্ঠানের। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ বেশ বড়ো অঙ্কের। কয়েকজন ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়েছেন কিছু টাকা তুলে ক্ষতিগ্রস্ত দের দেবার জন্য যাতে তারা কিছুটা ক্ষয়ক্ষতির মোকাবিলা করতে পারে। কিন্তু এভাবে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ক্ষয়ক্ষতির মোকাবিলা করা যাবে কতদিন? সরকার কি কিছু ভাবছেন? এবার বোধহয় সময় এসেছে বইপাড়ার সব কটি সংগঠন এবং সরকার একসাথে বসে একটা ইতিবাচক কিছু সিদ্ধান্ত নেওয়া।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

গৌতম দাশ

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

বিশেষ রচনা

  • আবার বাংলাদেশ সফর (পর্ব – ১)- কানাইলাল জানা
ছবি- ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়
সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন
বই সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন
বাংলা গল্প শুনতে ওপরের ছবিতে ক্লিক করুন

থিয়েটার চর্চা

সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

প্রকাশনার খবর

পরম্পরা সম্মান ২০২৪, বিশিষ্ট সাহাত্যিক রবিন বন্দ্যোপাধ্যায়কে পুরস্কার তুলে দিচ্ছেন কবি রামকিশোর ভট্টাচার্য। মঞ্চে উপস্থিত বামদিকে কবি বিজয় সিংহ এবং ডানদিকে কবি পল্লববরণ পাল

সৌরভ হাওলাদার

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন