পয়লা অগাস্ট ২০২৫

রাজ্যের বাঙালি শ্রমিক অন্য রাজ্যে হেনস্থার শিকার হচ্ছে। এ অত্যন্ত নিন্দনীয়। বাংলার বহু বাঙালি শ্রমিক ভারতের বিভিন্ন রাজ্যে জীবন জীবিকার তাগিদে যান। এটা নতুন কিছু নয়। বহু বছর ধরেই মালদা মুর্শিদাবাদ হুগলি বীরভূম এর বাঙালি শ্রমিকরা ভিন রাজ্যে যান, যেমন অন্য রাজ্য থেকেও আমাদের এই বাংলায় বহু শ্রমিক আসেন রোজগারের সন্ধানে। কিন্তু কোথাও কোনো বিরোধ হয়নি, হবার কথাও নয়। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে নানান কাজে যাবেন, বসবাস করবেন এতে অস্বাভাবিকত্ব কিছু নেই। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে প্রশাসনিক স্তরে কথা বলে আইনের সাহায্য নিয়ে সমস্যার সমাধান করা উচিত বলেই মনে হয়। অকারণে হেনস্থা হলে সেটা ভালো কথা নয়। অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ারই কথা। কিন্তু হঠাৎ করেই কয়েকটি রাজ্যের প্রশাসন এমন তৎপর হলো কেন? প্রশ্ন অনেক, তেমন ভাবে উত্তর মেলে না। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও হেনস্থা হয়রানি কোথায় যেনো একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে। এই ভয়ের পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে পারার কাজটি প্রশাসন কেই করতে হবে।
মনে রাখতে হবে আমাদের রাজ্যে অনেকগুলি সমস্যা সাধারণ মানুষকে জেরবার করে দিচ্ছে। চাকরি, ভর্তি, নিরাপত্তা সব মিলিয়ে বহু মানুষ আজ দিশেহারা, এর মধ্যেই পথ খোঁজা। সাধারণ মানুষকে দিশা দেখানো যে সব মানুষের দায়িত্ব, তাঁরা পথ দেখাবেন এই আশা ছাড়া আর কিই বা করার আছে।

ভালো থাকুন।

গৌতম দাশ

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন
সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

বিশেষ রচনা

শিল্পী- ভুদেব মজুমদার
  • আবার বাংলাদেশ সফর (পর্ব – ১)- কানাইলাল জানা

প্রকাশনার খবর

তৃপ্তি মিত্র সভাঘরে হিরণ মিত্র-র ‘শৈশব’-এর প্রকাশ অনুষ্ঠানে লেখক এবং সঞ্জয় মুখোপাধ্যায়

বই সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

ভুদেব মজুমদার

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন