আকাশ ,চাঁদ আর ছায়ার খেলা দেখতে দেখতে কখন যে ঘিরে ধরল অলস রাত , বুঝিনি ।
ক্রমশঃ বরফের মতো ঠাণ্ডা হয়ে এলো দৃষ্টি
নাটকের পর্দার মতো নেমে এলো ঘুম
ঘুমের মধ্যে সপ্তডিঙা-পৈঠা-দ্বীপ
মাঝ দরিয়ায় আমি হাতে রঙশূন্য প্যালেট
একটা নীল জ্যোতি
একটা বিকট শব্দ
তারপর
সব অন্ধকার স-ব শূন্য।
একটু একটু করে খুলে গেল চোখ
মাথার ওপর তখনো আকাশ একইরকম স্থির
শুধু বৃষ্টি নেমেছে অঝোরে
বৃষ্টির রঙ নীল।

এ শহরেও ঘুড়ি ওড়ে
কাটাকুটি খেলা হয়,
ভোকাট্টা ঘুড়ি ভাসতে ভাসতে নেমে আসে
বহুতলের ছাদে, কার্নিশে, লাইটপোষ্টের তারে
আটকে যায়, ঝুলতে থাকে
হাওয়া বদলের সাথে সাথে বদলে যায় সে ও।
প্রখর রোদে পুড়তে পুড়তে ফিকে হয়ে আসে রঙ
প্রবল ঝড়ের দাপটে ছিঁড়েখুঁড়ে যায় ফিনফিনে পোশাক
তারপর বৃষ্টি এলে ভিজতে ভিজতে সব হারিয়ে জেগে থাকে কেবলমাত্র কাঠামোটুকু।

উড়তে উড়তে চোখে পড়লে
একদিন কোন এক পাখি নিয়ে যায় সেইসব কাঠিকুঠি
বাসা বানায়
নীচে থেকে সকলে মুগ্ধ হয়ে দেখে শিল্পের চমক
কেবল কেউ দেখতে পায় না হাত বদলের ইতিহাস।

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, আগস্ট ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
2 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Dr Dipak Banerjee
Dr Dipak Banerjee
10 months ago

দুটো কবিতাই ভালো। তবে দ্বিতীয় টা বেশি ভালো লাগলো! অভিনন্দন।

আশিস সরকার
আশিস সরকার
10 months ago

সব কবিতা সবার কবিতা পড়লাম, ভালো লাগলো।
ধন্যবাদ পরম্পরা ধন্যবাদ পরম্পরা সম্পাদক মশাই।