সাড়ে আটটায় বাসে উঠে..পৌনে পাঁচটায় বিদ্ধস্ত হয়ে স্কুল থেকে ফেরা । পাড়ার একচিলতে ফাঁকা মাঠে তখন বাংলা মিডিয়ামের ছেলেদের ধুপধাপ ফুটবল নয়তো ক্যম্বিসের আই পি এল। মা চটজলদি ম্যাগি বানিয়ে চোখ বোলায় হোমওয়ার্ক এর খাতায়। টুটুর সকরুণ আকুতি নাকচ করে দিয়ে টেনে নিয়ে যায় বিছানায় । একটু ঘুমিয়ে নে বাবু…অনেক কাজ দিয়েছে আজ…শেষ করতে রাত হবে। টুটুর নামী স্কুল নিয়ে খুব গর্ব মায়ের …আবার অনুযোগ ও প্রচুর…খুব চাপ…কিন্তু এটা যে প্রচ্ছন্ন শ্লাঘা…সেটা বোঝার জন্য খুব একটা বুদ্ধির দরকার নেই। চোখ বুঝে মটকা মেরে পড়ে থাকে টুটু…তার খুব রাগ হয়..আজকে ওকে ব্যাট দেবে বলেছিল হাবুল দা…অভিমানে চোখের কোণ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ে। না…কিছুতেই ঘুমোবেনা ও।

রাত নটা বাবা বসার ঘরে আই পি এল এর উত্তেজনা নিচ্ছে…পড়ার ঘরে মা টুটু কে নিয়ে গলদঘর্ম …একটু আগেই ওকে নিয়ে দুজনের মধ্যে একচোট হয়ে গেছে…মায়ের মুখ আষাঢ় মাসের সন্ধ্যার মতো…এ দিকে টুটু ক্রমাগত ভুল করে চলেছে …চোখ ঘুমে ঢুলে আসছে অঙ্ক গুলো সব তালগোল পাকিয়ে যাচ্ছে …সপাটে চড় বাঁধভাঙা ধৈর্য হয়ে আঘাত করে টুটুর গালে।

ডুকরে উঠে চুপ করে যায় টুটু।
সেই রাতে পুরো শহর যখন নিশ্চুপ… খাট থেকে নেমে ওর মন খারাপের খাতাটা বের করে লিখতে শুরু করে টুটু…” মা..বাপি তোমরা যখন তোমাদের ছোটবেলার গল্প বলো আমায় , আমার তখন শুনতে দারুণ লাগে।হুটোপুটি করে মিত্তির দের পুকুরে বাপির সাঁতার শেখা, বাড়ি থেকে না বলে
রসুলপুরে ক্রিকেট ম্যাচ খেলতে যাওয়া । মা তোমাদের সেই দলবেঁধে নাটক করা…কিম্বা ঝড়ের দিনে আম পড়লে আম কুড়োতে যাওয়া …আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি আমিও তোমাদের মতো হয়ে গেছি। তোমাদের ছোট বেলার কত সুন্দর সুন্দর গল্প আছে…কিন্তু আমার যে কিছুই নেই। আমি কি বড় হয়ে বলবো আমার ছোট বেলা টা চুরি গেছে। কে চুরি করল বাপি? তুমি তো এখন টিভি দেখে মাকে বলো আজকাল সব চোর, কঠিন শাস্তি হওয়া উচিত এদের …কিন্তু আমার ছোটবেলা যারা চুরি করল তাদের কি শাস্তি হবে…

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[পরম্পরা ওয়েবজিন, আগস্ট ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
3 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Dr Dipak Banerjee
Dr Dipak Banerjee
1 year ago

দারুন! ছোট দের ছোটবেলা, বড় রা কেড়ে নিচ্ছে!

Nandita Sinha
Nandita Sinha
1 year ago

কী ভালো লাগলো আপনার গল্প টা

বরুণ
বরুণ
1 year ago

খুব সুন্দর গল্প। শুভেচ্ছা!