পয়লা নভেম্বর ২০২৫

এমন আলো ছড়াতে শেষ কবে দেখেছিলাম, মনে পড়ে না। প্রতিদিন কাগজের পাতায় নারী নির্যাতনের খবর পড়তে পড়তে মনটা যখন বিষিয়ে ওঠে, মেয়েদের বেঁচে থাকাটাই যেখানে চ্যালেঞ্জ। সেখানে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকে বেরিয়ে এসে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটা চালিয়ে না গেলে আসলে কিছুই হয় না। এটা বুঝতে বিশেষ কসরৎ করতে হয় না। এই লড়াইয়ের নাম জেমিমা যে নাকি গত বিশ্বকাপে দলেই ছিলই না।
হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি কোনও কিছুতেই সেলিব্রেশন নয়। নিজের পারফরম্যান্স-এর চেয়ে দলের জেতাটা জরুরী। হেরো টিমের সেরা খেলোয়াড়কে কে কবে মনে রেখেছে। তাই শেষ পর্যন্তই ফিনিশিং লাইনটা ছোঁয়া অবধি লড়াই শেষ হয় না। আসলে এই জয়টি নিছক একটা জয় হিসাবে দেখলে চলবে কেন? এই জয় আসলে দৃঢ়তার, নিষ্ঠার আর সংকল্পের। শুধু সাহসে ডানা মেলে দক্ষতাকে সামলে এগিয়ে যাওয়া।
দেশের অহংকার জেমিমা রদ্রিগেজ।
কুর্নিশ!

গৌতম দাশ

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

বিশেষ রচনা

  • আবার বাংলাদেশ সফর (পর্ব – ১)- কানাইলাল জানা
বাংলা গল্প শুনতে ওপরের ছবিতে ক্লিক করুন
বই সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

থিয়েটার চর্চা

সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

প্রকাশনার খবর

রবিন বন্দ্যোপাধ্যায়

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন

5 1 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Dulal Goldar
Dulal Goldar
9 months ago

খুব সুন্দর প্রস্থাপনা