

সম্পাদকীয়
ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে, এটা আশার কথা। এই বিলম্বের ফলে অনেকেই আশঙ্কা করছেন মেধাবী ছাত্র-ছাত্রীদের হয়তো আমাদের রাজ্যের কলেজ গুলিতে পাওয়া নাও যেতে পারে। অনেক ছাত্র-ছাত্রী নানান অসুবিধার কারণে উচ্চ শিক্ষায় যেতে চায় না। তারা উপার্জনে যুক্ত হয়ে যায়। এই রকম একটা পরিস্থিতিতে অনেক কলেজে আসন পূর্ণ নাও হতে পারে। এ সব আশঙ্কার কথা। যারা এই ব্যবস্থাপনা র দায়িত্বে তাঁরা নিশ্চয়ই নজর রাখছেন। সাধারণ ভাবে সরকারী ব্যবস্থাপনায় যে শিক্ষার পরিসর যাতে আরও সংঘবদ্ধ হয় তা দেখার দায়িত্ব সরকারের। নির্দিষ্ট সময় পরীক্ষা হওয়া, রেজাল্ট প্রকাশিত হওয়া, ভর্তি হওয়া এসব স্বাভাবিক বিষয়। এই গোটা প্রক্রিয়া যখন বাধাপ্রাপ্ত হয় তখন এই ব্যবস্থার আন্ত শৃঙ্খল ব্যবস্থা আলগা হতে থাকে আর এই সময় বেসরকারি শিক্ষার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়। এই বাড়বাড়ন্ত আসলে সামাজিক পরিসরে কতটা ইতিবাচক তা নিয়ে বহু মানুষ ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন বা তুলছেন। সময় থাকতে থাকতে নির্দিষ্ট পর্যালোচনা আশু প্রয়োজন বলেই মনে হয়।
ভালো থাকুন।
গৌতম দাশ

সূচিপত্র
বিশেষ রচনা
- শেষে দিল রা (পর্ব – ছয়) – ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়
- আমার আড্ডার সাতকাহন – রামকিশোর ভট্টাচার্য
- ব্যাকবেঞ্চারদের মূলস্রোতে ফেরানোর ভাবনা: স্বপ্ন পূরণ হবে তো? – দেবাশিস মিথিয়া

কবিতা

- আবার বাংলাদেশ সফর (পর্ব – ১)- কানাইলাল জানা
ভ্রমণ

গল্প

অনুগল্প

অনুবাদ গল্প
- অঙ্গারেওয়ালি রসিদ জাহান – ৮ম পর্ব – অনুবাদঃ পঙ্কজ কুমার চট্টোপাধ্যায়
- সাদাত হাসান মান্টোর গল্প – অনুবাদ – দেবাশিস মজুমদার

ব্যক্তিগত গদ্য
- যাত্রাপথের আনন্দ-গান ৪ (বঙ্গবন্ধু) – রাজীব দে রায়
- নুড়ি পাথরের সঙ্গে চলতে চলতে (পর্ব- ১১) – রামকিশোর ভট্টাচার্য
- পথে দেখা তিন কন্যা – নন্দিতা সিনহা

উপন্যাস

চলচিত্র চর্চা

প্রকাশনার খবর
একটি পরম্পরা প্রকাশন নিবেদন
বিশিষ্ট প্রাবন্ধিক কৃষ্ণরূপ চক্রবর্তী-র নতুন বই
সাহিত্য-বিচার
বঙ্কিম রবীন্দ্র ও পরবর্তী
‘সাহিত্য-বিচার: বঙ্কিম রবীন্দ্র ও পরবর্তী’ কৃষ্ণরূপ চক্রবর্তীর প্রকাশিত শেষ বই। এই বইয়ে লেখক বঙ্কিমের উপর একটি ও রবীন্দ্রনাথের উপর চারটি প্রবন্ধ লিখেছেন। এ-ছাড়া মোহিতলাল ও যতীন্দ্রনাথের মতো কবি এবং বনফুল, শরদিন্দু, আশাপূর্ণা, নরেন্দ্রনাথ, সুবোধ ঘোষ প্রমুখ কথাসাহিত্যিকের সৃষ্টির উপর এই সমালোচকের সন্ধানী দৃষ্টির আলোকপাত ঘটেছে এই বইয়ে।
কৃষ্ণরূপের সমালোচনা যে কখনোই ধরাবাঁধা ছকে এগোয় না, বরং প্রতি-মুহূর্তেই সৃষ্টিশীল নূতনতার সন্ধান দেয়, তা এই বইয়ের পনেরোটি প্রবন্ধেই উদ্ভাসিত হবে পাঠকের মনে।
সাহিত্য-বিচার
বঙ্কিম রবীন্দ্র ও পরবর্তী
লেখক : কৃষ্ণরূপ চক্রবর্তী
বাঁধাই : হার্ডকভার
ISBN: 978-93-95642-85-9
মুদ্রিত মূল্য : 375/-টাকা
আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থেকে বইটি সংগ্রহ করা কবে। নীচে লিঙ্ক রইলো
.
বইটি সংগ্রহ করতে চলে আসুন আমাদের দপ্তরে
আমাদের ঠিকানা 👇🏻
পরম্পরা প্রকাশন
২০এ বেনিয়াটলা লেন কলকাতা ৯
৯৯০৩০৯১২২৫
.
এছাড়াও ভারতের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটস্যাপে অর্ডার করতে পারেন।

প্রচ্ছদ
সম্পাদকঃ গৌতম দাশ
