পয়লা মে ২০২৬

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি বাংলায় দুটি পর্বে ভোট নির্বিঘ্নে। এখন ফলাফলের অপেক্ষা। প্রশাসন চাইলে ভোট যে শান্তিপূর্ণ ভাবে হতে পারে তা প্রমাণ হলো। মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন। বলা যেতে পারে ভয়হীন ভোট। ভোট পড়ল ৯০ শতাংশেরও বেশি।
এটা নজিরবিহীন। তবে একটা বড়ো অংশের মানুষ ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারলেন না। বৈধ কাগজ পত্র থাকা সত্ত্বেও যে সমস্ত সহনাগরিক ভোট দিতে পারলেন না তার দায় কে নেবে? প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে। নতুন যে সরকার আসবে তার প্রাথমিক দায় বৈধ কাগজপত্র যাঁদের রয়েছে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যথা যত ভাবে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো। একজন নাগরিকের কাছে ভোট দিতে না পারা শুধু বেদনার নয় অপমানেরও বটে। বৃহত্তর গণতান্ত্রিক ব্যবস্থায় এ বড়ো লজ্জার!
আর কয়েকটা দিন, তারপর ফলাফল। নানান সমীক্ষার ফল ঘোষিত হয়েছে। নানান অনুমান। এই আগাম সমীক্ষা খুব যে মেলে তা নয়। অনেকেই এই আগাম সমীক্ষাকে আমল দিতে চান না। তবে যে সরকারই আসুক না কেনো তাঁরা যেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নারী সুরক্ষায় বিশেষ যত্নবান হন। আমাদের রাজ্যে বহু স্কুল বন্ধ। অল্প বয়স থেকে নবীন প্রাণ রুটি রুজির জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আমাদের রাজ্যে নানান উদ্যোগ নিয়ে কর্মসংস্থান এর ব্যবস্থা করা নতুন সরকার এর আশু কাজ হওয়া উচিত।

গৌতম দাশ

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

বিশেষ রচনা

অনলাইনে সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন


ব্যক্তিগত গদ্য

বই সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

প্রকাশনার খবর


ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন