পয়লা ফেব্রুয়ারি ২০২৬

তারস্বরে গান বাজছে। স্টলে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। তার মধ্যেই বিক্রেতা বোঝানোর চেষ্টা করছেন বইটির ভালো মন্দ। ক্রেতা অনেক্ষন ধরে বোঝার চেষ্টা করছেন তারপর বইটি ছেড়ে পাশের স্টলে চলে গেলেন। পরক্ষণেই এক ক্রেতা এলেন নির্দিষ্ট একটি বইয়ের নাম বললেন বইটি নিলেন। তারপর বললেন, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমাদের শাড়ির গ্রুপে পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জনেরই বই বেড়িয়েছে। সবাই আমন্ত্রণ জানিয়েছে। সকাল থেকে হোয়াটসঅ্যাপ-এ আমন্ত্রণ আসছে। কেউ কেউ ফোন করছে সাড়া দিতে পারছি না। প্রচুর লেখক প্রচুর প্রকাশক। কারোর কিছু শেখার নেই, বোঝার নেই। প্রতিষ্ঠিত পরীক্ষিত লেখকের বই কেনার, বই পড়ার দরকার নেই। শুধু লিখে যাওয়া। এখন আর প্রকাশক পাওয়ার জন্য খুব একটা কষ্ট করতে হয় না। দুয়ারে সমাধানের মতোই আপনি রাজি হলেই দুয়ারে প্রকাশক হাজির হয়ে যাবেন।
তবে সবটাই নেতিবাচক নয়, ভালো কিছু কাজও যে হচ্ছে না তা নয়। অনেক ভালো কাজও হচ্ছে। সেটাই আশার কথা।
এই নিয়েই বছরের পর বছর বইমেলা আসবে আবার চলে যাবে। সবটা যেমন হতাশার নয় আবার তেমন সবটা আশার নয়। একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে।
তারস্বরে গান যখন বাজছে, তখন কে যেন পাশ থেকে বলে গেল ওই আগুনে পুড়ে যাওয়া মানুষের জন্য একটু দোয়া করবেন আপনারা তো অনেক বই কেনেন পড়েন। আপনারা তো অনেক জানেন!

গৌতম দাশ

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

বিশেষ রচনা

অনলাইনে সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন


বাংলা গল্প শুনতে ওপরের ছবিতে ক্লিক করুন

ব্যক্তিগত গদ্য

বই সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

প্রকাশনার খবর

পরম্পরা প্রকাশন-এর নতুন গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে অন্যতম,
ভবেশ দাশ-এর
আকাশবাণী ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ

সৌরভ হাওলাদার

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন