পয়লা জুলাই ২০২৬

গত পনেরো বছর পশ্চিমবাংলার মানুষ নানান খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। অনেকেই বলছেন জঙ্গলের রাজত্ব! দমবন্ধ করা পরিস্থিতির মধ্যেই সরকারের পরিবর্তন হয়ে গেল। রঙের পরিবর্তন হল, ভাবনার পরিবর্তন হল। গত পনেরো বছরে বাংলার বুদ্ধিজীবিদের ভূমিকা রাজ্যের জনগণকে বিস্মিত করেছে। সামান্য কিছু পাওয়ার লোভে শাসক দলের সমস্ত অন্যায় অত্যাচার মুখ বুঝে মেনে নিয়েছেন তাঁরা। শাসক দলের কর্তা ব্যক্তিদের যদি শাস্তি হয় তাহলে এই সমস্ত বুদ্ধিজীবীরা যাঁরা নিজেদের বিকিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, প্রতারিত করেছেন তাঁদের কেন শাস্তি হবে না এ প্রশ্ন কেউ কেউ তুলছেন।
নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক। ডবল ইঞ্জিন সরকারের সুবিধা অনেক। সেই সুবিধা বাংলা যদি সামগ্রিক উন্নয়নে কাজে লাগাতে পারে তাহলে অন্যরকম বাংলা আমরা আশা করতেই পারি। প্রথমেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বিপুল ঋণের বোঝা, অর্থনৈতিক বৈষম্য, বেকারি, শিক্ষা, স্বাস্থ্যের বেহাল পরিস্থিতি সামলে, একটা সুস্থ চেহারা দেবার চেষ্টা, নতুন সরকারের কাছে বিরাট চ্যালেঞ্জ। কতটা সফল হবে তা বলার সময় এখনও আসে নি। তবে সদিচ্ছার আভাস পাওয়া যাচ্ছে। সর্বস্তরের দুর্নীতি কঠোর হাতে দমন করে সুশৃঙ্খল ব্যবস্থাপনা স্থাপন করতে সুনির্দিষ্ট আচরণবিধি তৈরি করা জরুরি কাজ। কিন্তু মনে রাখা প্রয়োজন অকারণে মানুষের হেনস্থা ভালো সরকারের কাজ নয়। সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার পরিসরকে বিস্তৃত করাই ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় হতে পারে।
খবরে প্রকাশ সরকারকে ত্রিশ হাজার কোটি টাকা বাজার থেকে ঋণ হিসেবে সংগ্রহ করতে হচ্ছে। বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থাগুলির নানান শর্ত থাকবে। বাংলা ক্রমশ ঋণের ফাঁদে জড়িয়ে পড়বে না তো! এই সব নানান চড়াই উৎরাই পেরিয়ে আগামী বাংলাকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ সরকার কতটা দক্ষ হাতে সামাল দিতে পারবে তা দেখার বিষয়। সবমিলিয়ে বাংলা এখন সন্ধিক্ষণের মুখোমুখি।
সরকার পক্ষ বিরোধী পক্ষ সাধারণ মানুষ সবাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই সরকারের পাশে থাকা ছাড়া ভিন্ন পথ আছে বলে হয় না।

গৌতম দাশ

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

বিশেষ রচনা

  • আবার বাংলাদেশ সফর (পর্ব – ১)- কানাইলাল জানা

ব্যক্তিগত গদ্য

অনলাইনে সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

প্রকাশনার খবর

অমরেশ চট্টোপাধ্যায়-এর সহ-নাট্যকর্মীদের উপস্থিতিতে পরম্পরা থেকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো তাঁর লেখা নাটক ও প্রবন্ধ সংকলন


ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন

2 1 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য