পয়লা এপ্রিল ২০২৬

পশ্চিমবাংলায় আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এবার আর আট দফায় নয় দুটি পর্যায়ে নির্বাচন হবে। আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ৪ মে ফলাফল ঘোষণা। শুরু হয়ে গেছে প্রচার। শুরু হয়ে গেছে কুকথার আস্ফালন।
বাহুবলি কায়দায় চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। এর মধ্যে এস আই আর জটে বহু মানুষের নাম বাদ পড়েছে। বৃহত্তর গণতান্ত্রিক দেশে এত মানুষকে বাদ দিয়ে নির্বাচন এবং তার নৈতিকতা নিয়ে বহু মানুষ প্রশ্ন তুলেছেন। ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে অবৈধ ভোটার বাদ যাবেন এবং নতুন ভোটার সংযোজিত হবেন। কোনও বৈধ ভোটার যাতে বাদ না যান তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। বলা যেতে পারে নির্বাচন কমিশন এ ক্ষেত্রে হতাশ করেছেন। বহু মানুষ আছেন যাঁরা ২০০২ সালে ভোট দিয়েছেন তাঁদের বাবা মায়ের নাম এবারের ভোটার তালিকায় থাকলেও বাদ গিয়েছে ছেলে বা মেয়ের নাম। হিয়ারিং-এ ডাক পেয়ে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিলেও তালিকায় তাদের নাম ওঠে নি। স্বাভাবিক কারণে তাঁরা হতাশ। অনেকের সাথে কথা বলে দেখেছি তাঁরা বেশ ভয়ে আছেন। তাঁদের ভিতর একটা চাপ তৈরি হয়েছে। ভোটার তালিকায় নাম না থাকলে রাষ্ট্র কি ব্যবস্থা নিতে পারে এই সব নানা চিন্তা তাঁদের ঘিরে রেখেছে। এই চিন্তাকে বাড়িয়ে দিচ্ছে কোনও কোনও রাজনৈতিক দলের প্রচার। নিছক দুটো ভোট পাওয়ার জন্য মানুষকে ত্রাসের চক্রব্যূহে ঢুকিয়ে দিচ্ছে দায়িত্ব জ্ঞানহীন কিছু দল। দু দুবার হিয়ারিং-এ নথিসহ হাজির হওয়া সত্ত্বেও যাঁদের নাম উঠলো না এরপর তাঁদের করণীয় কি? ট্রাইবুনাল এ যাওয়ার কথা বলা হচ্ছে। ট্রাইবুনাল কি জেলায় জেলায় হবে না কি কলকাতায় হবে এ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না ফলে হতাশা বাড়ছে আরও। কিন্তু এতগুলো মানুষকে উৎকন্ঠায় রাখার নৈতিকতা নিয়ে বিশেষজ্ঞ মানুষেরা কথা বলবেন,আলোচনা করবেন এমন কি বিতর্কের তোড়ে টি ভি চ্যানেলের স্টুডিওর ছাদ ফুটো করে দিতে পারে কিন্তু তাতে এই সমস্যার দ্রুত সমাধান হবে তো?

গৌতম দাশ

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

বিশেষ রচনা

সংগ্রহ করতে উপরের ছবিতে ক্লিক করুন

অনলাইনে সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন


ব্যক্তিগত গদ্য

বই সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

প্রকাশনার খবর


বিপ্লবী লীলা রায় সভাঘরে প্রকাশিত হল
ডা. গৌতম বন্দ্যোপাধ্যায় রচিত বই “প্রসঙ্গ নেশা”
অ্যালায়েন্স ফ্রঁসে দ্যু বাঙ্গালে-তে প্রকাশিত হল
শ্রী চিন্ময় গুহ রচিত বই ‘সত্যজিৎ রায়ের ছবি দেখার দৃষ্টি’

ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন