রক্তকরবী সূর্যের আকাশ
প্রত্যাশায় থরোথরো কবোষ্ণ আশ্বিন,
বেপথু যুবতী মন—
আন্দোলিত আমলকী পাতায়
সবুজ ঘাসের বনে স্বপ্ন বুনে যায়।।

আবির আর ফাগে আকাশ গিয়েছে ভরে,
ফাগুন বাতাসে বাতায়নে দেয় দোলা।
পূর্ণিমা চাঁদ ভাসে যমুনার নীল জলে,
তমালেই থাক রাধিকার তনু বাঁধা।।

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[পরম্পরা ওয়েবজিন, জুন ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]