ঐতিহাসিক আর্তরবে
ভ্রান্তিকালের মহোৎসবে
এ পথ চলা

ছন্নছাড়া অভ্যাগত
নাগরদোলা অসংযত
হয়নি বলা

অন্ধ বেগে ছুটছে লোকে
যে যার মতো যাচ্ছে ঠকে
চক্রাকারে

সংশোধনের দৈববাণী
জল মিশিয়ে বলতে জানি
সারাৎসারে

প্রদর্শনীর রাস্তা নিচু
অন্ধকারে সংখ্যা কিছু
সামলে রেখো

ভাবছো বুঝি মুক্তি পাবে?
তল পাবে না, হারিয়ে যাবে
তৈরি থেকো

নিশুত রাতে জোনাক কাছে আয়
মৃদু আলোয় ভরে উঠুক ঘর
আপন ভেবে আঁকড়ে ধরি যাকে
দিন ফুরোলে তাকেই লাগে পর

আলোকসখা, সত্যি করে বল,
একলা মনের দুঃখ সীমাহীন?
জ্বলে নিভেই বুঝিয়ে দিলি তুই
বিন্দু আঁধার আলোয় উদাসীন
এক লহমায় হারিয়ে গেছে যারা
তাদের কথাই বলছি ঘুরে ফিরে
অন্ধকারে জোনাকরূপী তারা

সময় মতো মিলিয়ে গেল ধীরে
আর কখনও আসবেনা সে ফিরে

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, মার্চ ২৬, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
পল্লববরন পাল
পল্লববরন পাল
3 months ago

দুটি কবিতাই ভালো লাগলো। কবিকে কুর্নিশ।