গতকাল বিকালে আমি, শুভদীপ, পৌলমী ঘুরতে বেরোলাম। প্রথমেই গেলাম Stanford University.
Stanford আমার বিশেষ পছন্দ, শুধুমাত্র মেয়ে পৌলমী ওখানে Staff Scientist বলে নয়, আমাকে Stanford University টানে এর বিশালতায়, সৌন্দর্যে, ইতিহাসে
আর Noble Cause এ।
তৎকালীন সেনেটর, ক্যালিফোর্ণিয়ার প্রাক্তন গভর্ণর Leland Stanford ও তাঁর স্ত্রী Jene Stanford তাঁদের
15 বছর বয়সী একমাত্র পুত্রের অকাল প্রয়াণের পর ( 1884 সালে Typhoid এ মৃত্যু ) , তার স্মৃতিতে এই University স্থাপন করেন Nov.1885 তে।
Dedicated to Science and Good of Humanity.
এবারে গেলাম তাঁদের সমাধিক্ষেত্রে। University চত্বরেই অরণ্যে ঘেরা নীরব পরিবেশে চির শায়িত Leland Stanford, Jene Stanford এবং তাঁদের প্রাণাধিক পুত্র Leland Stanford Jr.
সমাধি মন্দির ঘিরে চারটি Sphinx মূর্তি, সামনে দুটি , পিছনে দুটি। একটু দূরে 1899 সালে তৈরী একসঙ্গে তিনজনের Sculpture.
কিছুক্ষণ দাঁড়ালাম, শ্রদ্ধায় নত হয়ে আসে সমস্ত হৃদয়। মুগ্ধ হয়ে অনুভব করছিলাম বিরাটত্ব।

একটু দূরেই রয়েছে, Arizona Garden. এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির Cactus. অনেকগুলি আমার চেনা।
কিন্তু অবাক করলো এর বিশালত্ব। কোনো কোনো Cactus উচ্চতায় 10-12 ফুট। আমি সম্পূর্ণ হতবাক।
শুধু কয়েকটি ছবি তুললাম। । অসাধারণ।

সন্ধ্যা নামছে, এর পর গেলাম Rodin Sculpture Garden. এও University চত্বরেই। বিখ্যাত ফরাসী ভাস্কর Francoise Auguste Rene Rodin ( 1840-1917 ) এর অসামান্য বহু কাজ সংগ্রহ করে
রাখা রয়েছে উন্মুক্ত পরিসরে গাছ গাছালির বলয়ে। অনতিদূরে Rodin’s Museum.অবাক হয়ে দেখছিলাম মাইকেলেঞ্জোলো র অন্ধ ভক্ত Rodin এর তৈরী
ভাস্কর্যের অপরূপ সমাহার। তাঁকে বলা হয়, Founder
of Modern Sculpture. আমি ত শিল্পী নই, এর আঙ্গিক বর্ণনা করার সামর্থ আমার নেই , শুধু অনুভব করছিলাম … কী অনুভব করছিলাম, জানিনা।

সন্ধ্যা নামলো, পূর্ণিমার চাঁদ আকাশজুড়ে।
মনে হচ্ছিল চারিদিক জুড়ে আজ জ্যোৎস্নার উৎসব। বিশাল Stanford University চত্বরে তখন নীরব জ্য্যেৎস্নায় বাঁধভাঙা স্নান —- Arizona Garden, Rodin Sculpture Garden, গাছ-গাছালি সবাইকে ঘিরে ‘শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী’ …. আর ভিজছিল — অরণ্যে ঘেরা নীরব পরিবেশে চিরশায়িত Leland Stanford, Jene Stanford এবং তাঁদের প্রাণাধিক পুত্র Leland Stanford Jr.
একটা মায়াময় মনভার সন্ধ্যা পার হয়ে ফেরার পথ ধরলাম।

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, মে ২৬, সূচিপত্র – এখানে ক্লিক করুন]