১
কিছু চোখে চোখ পড়তেই চেনা মনে হয়।
কবোষ্ণ হাওয়ার গন্ধ আত্মীয় আবেশ নিয়ে আসে।
বসতে ইচ্ছে হয়ও কিছুক্ষণ কাছাকাছি, এমনকি কথা বলতেও।
আপাতঃ হাওয়ার গুমসুম, আকাশকে ছুঁতে চায়, লহমায়।

২
তার কি কিছুই নয়? কে জানে!
অথচ চোখের আলাপ এতক্ষণ!
অনিবিষ্ট চাওয়া, উন্মন
বিব্রত নাকি কুন্ঠিত!
এই চোখে চোখ, তার কাছে সৌজন্যহীনতা!
এমনকি চরম ঘৃণার…!

৩
সম্পৃক্ত প্রশ্ন ও বিস্ময় সব অপ্রেম কাব্যের বিশ্রীতা।

সম্মোহিত চোখ শুধু মুগ্ধ হতে জানে…

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের অন্য রচনা]

[পরম্পরা ওয়েবজিন, এপ্রিল ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
2 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
হরপ্রসাদ রায়
হরপ্রসাদ রায়
1 year ago

একরাশ ভাললাগায় ছুঁয়ে নিলাম। অশেষ ধন্যবাদ।🌿🙏

পার্থ সারথি বণিক
পার্থ সারথি বণিক
1 year ago

বা:!