পয়লা নভেম্বর ২০২৬

বাঙালির প্রাণের উৎসব শারদ উৎসব শেষ হয়েছে কিছুদিন হল। অন্যান্য বছরগুলিতে যেমন উৎসাহ থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে পুজো কমিটিতেও রদবদল হয়েছিল। তাতেও কিন্তু জাঁকজমকে কোনও ঘাটতি ছিল না। রাত ভোর মানুষ প্যান্ডেলে প্যান্ডেলে শিল্পীর শিল্প নৈপুণ্য দেখেছেন।
বেশ কিছু উৎসাহী মানুষ অবশ্য পুজো নিয়ে কিছু বিধি নিষেধের কথা বলেছিলেন। তা নিয়েও সামাজিক মাধ্যমে নানান মত। একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার। দেখে শুনে মনে হচ্ছিল বাংলার আর কোনো সমস্যাই নেই।
অথচ কত কাজ, শিক্ষা থেকে স্বাস্থ্য, দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল, তাঁদের মধ্যে যাঁরা যোগ্য ছিলেন তাঁদের চাকরিতে ফিরিয়ে আনা মহামান্য আদালতের পরামর্শ মেনে। পরিষেবা ব্যবস্থাকে নতুন করে সাজানো, নিরাপত্তা ব্যবস্থার সাথে আপস না করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। এই রকম হাজারো কাজ। সেই সব কাজে সরকারের মনোনিবেশ করা আশু প্রয়োজন বলেই মনে হয়। সর্বোপরি রাজ্যটিকে একটি নতুন দিশা দেখানো। মনে রাখতে হবে ডবল ইঞ্জিন সরকারের সামনে কিন্তু বিরাট সুযোগ রয়েছে।
এবার শারদোৎসবে বুক স্টল ভেঙে দেওয়া বা বইপত্র ফেলে দিয়ে মাড়িয়ে দেওয়ার ঘটনা বাঙালি মননে একটা আঘাত বলে অনেকেই মনে করছেন। বেছে বেছে কোনও একটি নির্দিষ্ট মতবাদ এর প্রতি এই রোষ অনেককে ভাবায়। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় নানান মত আর সেই মতের প্রতি যথাযথ সম্মান, এটাই তো হওয়া উচিত। আগে কি হয়েছিল তা তুলে সামগ্রিক পরিস্থিতিকে ঘুলিয়ে দেওয়ার কোনও অর্থই হয় না। আগে হয়ে থাকলেও অন্যায়, আজও অন্যায়। সামগ্রিক হিতের কথা বিবেচনা করলে এইসব নেতিবাচক ঘটনা বাংলার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবেই।

চোরাবাগানের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই পুজোর যাঁরা পরিচালক ছিলেন তাঁরা কি জানতেন না, কতটা ভিড় হতে পারে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। নয় নয় করে উনিশটা প্রাণের চলে যাওয়া মেনে নেওয়া যায় না।
সমস্যা আছে, সমস্যা হয়তো থাকবে কিন্তু সেই সমস্যা অতিক্রম করে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রশাসনের জরুরি কাজগুলির মধ্যে অন্যতম একটি কাজ। সামগ্রিক ঘটনা তদন্ত সাপেক্ষে প্রশাসন এবং উদ্যোক্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাই আমরা করতে পারি।
যাঁরা পুজো দেখতে গিয়ে প্রাণ হারালেন তাঁদের পরিবারের প্রতি আমাদের পক্ষ থেকে রইল সমবেদনা ।

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন
অনলাইনে সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

বিশেষ রচনা

  • আবার বাংলাদেশ সফর (পর্ব – ১)- কানাইলাল জানা

ব্যক্তিগত গদ্য

অনলাইনে সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

পরম্পরা দপ্তরে লেখক শ্রী ভবেশ দাশ
পরম্পরা দপ্তরে লেখক শ্রী পলাশবরন পাল


ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য