পরিপাটি বিছানা আর ঘুমের মধ্যে
কখনো তোলপাড় স্বপ্ন ঢুকে পড়ে।
স্বপ্নের আকাশে হয়তো আধখানা চাঁদ
এই অবকাশে কেউ যদি চায় নিরাময়,
তবে অপেক্ষা করতে হবে কিছুটা সময়,
ললিতের বন্দীশে সব ঠিক হয়ে যাবে।

নাহলে স্বপ্নে আনো ক্যান্ডল লাইট ডিনার
ফিসফাস কথা,হাসি,যৌনমূহুর্ত,মদ
কাঁপা কাঁপা আলো, ভুতের গল্প এবং
আরও ফ্যান্টাসি… তারপর জাতিস্মর।
এই পথ দিয়ে একে একে জন্মান্তর,
সটান আত্মা থেকে ঈশ্বর পর্যন্ত…

ঘুম ঘুম আলো-আঁধারিতে মাঝেমাঝে
কথা বলছে সবার স্বপ্ন একসাথে।
মোমের আলোয় রহস্য ঘনীভূত,
জাতিস্মরের গল্প নিয়ে নির্মিত আসরে।

হাতের তালুতে নিভন্ত চাঁদ, দেখি পূর্বজন্ম হাঁটছে ভোরের আলোয়,
জাতিস্মরের মিছিল চলে রাস্তাজুড়ে
কপট হাওয়ায় সময় ছোটে অশ্বখুরে…

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, অক্টোবর ২৬, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য