খুব একটা প্রসারিত হবো,
তেমনটা মনে হয় না আর ।

বিচিত্র খেয়ালে, কখনো অদ্ভুত বে-খেয়ালে
যাবো যাবো ক’রে দিনগুলো যায় চলে ;
অথৈ জলে কেটে চলা ডুব ও চিৎ সাঁতারে
ভেসে চলি লক্ষ্যহীন এ জীবনযমুনায় !

খুব একটা বড়ো কিছু ঘ’টে যাবে,
আজ, নয় তো কাল …
তেমনটাও আর মনে আসে না এখন ।
অথৈ জলে কাটা অনিশ্চিতির এ সাঁতারে
ডুব দিতে দিতে তীরে আর কবেই-বা হবে ওঠা ?

জীবনযমুনার সে অনির্দেশ্য ঘাটে
বুঝি ভেরবার ভ্রষ্ট লক্ষ্যের আশাটুকুও
ক্ষীণ থেকে আরও হবে ক্ষীণ !

খুব একটা আশ্বাস নিজেকেও দিতে পারিনি,
নাগাড়ে সাঁতরানো ভাসমান জীবনে কোনোদিন !

স্বপ্নেও আসে না কোনো বাষ্পীয় জাহাজ
বড়ো স্টীমার, লঞ্চ কিংবা যন্ত্রচালিত নৌকো
স্বপ্নের জাগরণে শুধুই দেখি যে আমি
আমার ভাঙাচোরা জীবনের মতো
ভাঙা হালের তরী-একটা ভেসে আছে…
জীবননদীর স্রোতে নোঙর করা মাঝদরিয়ায়

শরতে শীতে বসন্তে গ্রীষ্মে বর্ষায়
বড়ো স্থির কিংবা শ্লথগতি নোঙর খুলে
স্বপ্নের জাগরণে শুধুই ভাঙা হালের তরী…
ঢেউয়ের ধাক্কা খেয়ে দুলে দুলে ভাসে

সেখানে থাকেনা কোনো বাষ্পীয় জাহাজ
বড়ো স্টীমার লঞ্চ কিংবা যন্ত্রচালিত নৌকো
ভাঙা হালের তরীখানি বড়ো একা হয়ে ভাসে…

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের পূর্ব রচনা]

[পরম্পরা ওয়েবজিন, সেপ্টেম্বর ২৬, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
আশিস সরকার
আশিস সরকার
5 hours ago

ভালো লিখেছেন ।