ভাদ্র মাস হেসে বলে
এসে গেছি আমি
শরত আকাশ তরে
আঁখি মেলো তুমি।

চারিদিকে জল দেখে
করো না হাহাকার
জলের ও সময়কালে
বিশেষ দরকার।

বহুজনের বহু কষ্ট
দেখে ব্যথা পাই
ধীরে ধীরে সব কিছু
ঠিক হবে ভাই।

ক’দিন পরে ফুটবে জেনো
অনেক শিউলি ফুল
সুবাসে ভরবে চারিদিক
সবাই হবে আকুল।

কাশফুল ও চারিদিকে
ছড়াবে শোভা তার
দুলে দুলে গাইবে গান
মন ভরাবার।

তালের গাছে দেখো তাকিয়ে
পাকলো বুঝি তাল
তালের পিঠে আনন্দে খাবো
জমবে দিনকাল।

কতো জীবন হারালে তবে
ভাববো সুরক্ষার কথা
‘অনিয়ম’ রাজ্যে লিখেছে
মহাভারতের কথা।

দুর্ঘটনা ঘটে সারা পৃথিবীতে
চেষ্টা চলে এড়ানোর
রাজ্যে দেখি ‘অনিয়ম’
মজা পায় বেড়ানোর।

সস্তার কথা ভাবতে গিয়ে
সুরক্ষা ভাবনা ওঠে শিকেয়
এমন হোটেল রমরমিয়ে চলে
সবারই নাকের ডগায়।

প্রশাসন এক পা এগোয়
দু’পা যায় পিছিয়ে
জনগণের ও সচেতনতা
হয়তো যায় দূরে হারিয়ে।

শিখার আগুনে নিভছে প্রাণ
দিনের পর দিন
সত্যিকারের সমাধানের
চেষ্টার আশা বড় ক্ষীণ।

প্রতিদিনই মনটা বাঁধি
কিছু ভাল ভাবনায়
এই সব অনিয়ম দেখে
ভরে মন বেদনায়।

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের অন্য রচনা]

[পরম্পরা ওয়েবজিন, সেপ্টেম্বর ২৬, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
আশিস সরকার
আশিস সরকার
5 hours ago

তিনটে কবিতাই ভালো।